বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ফ্ল্যাশ বাল্বের জন্য গ্ল্যামারের কোনো কমতি ছিল না৷ হলিউডের হেভিওয়েট তারকারা অনেকেই ছিলেন৷ কিন্তু ভারতীয়দের জন্য বাড়তি পাওনা ৭৪তম গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে৷ কারণ দুই বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন৷ যাঁরা এলেন, দ্যুতি ছড়ালেন ও জয় করলেন সবার হৃদয়৷

দু’জনেই পরেছিলেন ডিজাইনার ব়্যালফ লরেনের পোশাক৷ কিন্তু প্রিয়াঙ্কা প্রেফার করেছিলেন সোনালি আভা৷ সঙ্গে ডার্ক মেরুন লিপস্টিক৷ রেড কার্পেটের পাশাপাশি মঞ্চেও এই পোশাকে পিগি চপস সমান সাবলীল ছিলেন অভিনেতা জে ডি মরগ্যানের পাশে৷

বাজিরাওয়ের কাশীবাঈয়ের থেকে কোনো অংশে কম যাননি তাঁর মস্তানি দীপিকা পাড়ুকোন৷ তিনি এসেছিলেন হরিদ্রাভের শোভা নিয়ে৷ ব়্যালফের অফ শোল্ডার গাউনে স্মোকি ফ্লেভার নিয়ে কার্পেটে হাঁটলেন ডিপি৷

কার্পেটে যখন ভারতীয় সুন্দরীরা ঝড় তুলছিলেন, তখনই ভেতরে নির্ধারিত হচ্ছিল হলিউড তারকাদের ভাগ্য৷ আর ভাগ্যের এই পরীক্ষায় যাঁরা সসম্মানে উত্তীর্ণ হলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন –

* সেরা ছবি (ড্রামা) – মুনলাইট
* সেরা ছবি (মিউজিক্যাল কিংবা কমেডি) – লা লা ল্যান্ড
* সেরা অভিনেতা (ড্রামা) – ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
* সেরা অভিনেত্রী (ড্রামা) – ইজাবেল হুপার্ট (এলে)
* সেরা অভিনেতা (মিউজিক্যাল কিংবা কমেডি) – রায়ান গসলিং (লা লা ল্যান্ড)
* সেরা অভিনেত্রী (মিউজিক্যাল কিংবা কমেডি) – এমা স্টোন (লা লা ল্যান্ড)
* সেরা টিভি সিরিজ – দ্য ক্রাউন।

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে