বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলা চলচ্চিত্রে অভিনয় করবেন, তবে

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা চলচ্চিত্রেও অভিনয় করতে আগ্রহী। তবে তাঁর একটা শর্ত আছে। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’র মতো চলচ্চিত্র হলে তবেই কাজ করবেন মিথিলা।সঙ্গে আলাপে এমন খবর জানান তিনি।

মিথিলা বলেন, ‘আমি টিভি নাটকেও কম অভিনয় করি। তবুও অনেক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। আমি আসলে মনমতো চিত্রনাট্য না পেলে চলচ্চিত্রে অভিনয় করতে চাই না। আয়নাবাজি চলচ্চিত্রটি ভীষণ ভালো লেগেছে আমার। যদি এ রকম ভালো গল্প, ভালো পরিচালক ও সহশিল্পী পাই, তাহলে চলচ্চিত্রে অভিনয় করতে আমার আপত্তি নেই।’

মিথিলা আরো বলেন, ‘একটা নাটকের শুটিং দুই দিনে শেষ হয়। তাই আমার পক্ষে একক নাটক করা সম্ভব। কিন্তু চলচ্চিত্রের কাজ লম্বা সময় নিয়ে করতে হয়। এটা করা আমার জন্য সত্যিই অনেক কঠিন ব্যাপার। কারণ আমি চাকরিও করি, আবার ছোট সন্তানও রয়েছে। তাই সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে চলচ্চিত্রেও আমাকে দেখতে পাবেন দর্শক। তবে আদৌ কাজ করা হবে কি না, সেটা নিশ্চিত বলতে পারব না। আমি শুধু আমার অনুভূতি প্রকাশ করলাম।’

মিথিলা তাঁর মনের কথা তো বলেই দিলেন। এবার দেখা যাক, ছোট পর্দার জনপ্রিয় এই তারকাকে বড় পর্দায় দেখা যায় কি না! এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ