,

ওম পুরিকে খুন করেছেন মোদি, পরবর্তী টার্গেট সালমান!

news-image

 

বিনোদন ডেস্ক :ওম পুরির মৃত্যু স্বাভাবিক নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই দাবি করেছে মুম্বই পুলিশ। একদিকে যখন কিংবদন্তি অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে, ঠিক তখনই বোমা ফাটাল একটি পাকিস্তানি সংবাদমাধ্যম। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অজিত দোভালের যৌথ ষড়যন্ত্রেই খুন হয়েছেন ওম পুরি।

 

পাকিস্তানের বোল চ্যানেলের সঞ্চালক একটি আধ ঘণ্টার অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখানোর কারণেই নাকি খুন করা হল তাকে। এমনকি চ্যানেলের দাবি, এবার একই কারণে প্রাণ কেড়ে নেওয়া হতে পারে সুপারস্টার সালমান খান, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খানেরও। নিজেদের সপক্ষে যুক্তিও দিয়েছে চ্যানেলটি।

জানা যায়, এই চ্যানেলই প্রথমবার জানিয়েছিল যে ওম পুরির মৃত্যু স্বাভাবিক নয়। প্রয়াত অভিনেতার ঘাড়ে চোটের প্রমাণ পাওয়া গেছে। সেই চোট কীভাবে এলো, সে বিষয়েও নিজেদের পক্ষে যুক্তি সাজিয়েছে চ্যানেলটি। এখানেই শেষ নয়। সঞ্চালক আরো জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত অজিত, সালমান খানকে খুন করারও ছক কষেছেন। তাদের কাছে খবর, ছবির শুটিং চলাকালীন দাবাং খানকে খুন করার পরিকল্পনা করেছেন অজিত। পাশাপাশি রইস ছবির অভিনেত্রী মাহিরা খানের প্রাণনাশের সমস্ত ছকও নাকি তৈরি। রইসের প্রচারের জন্য ভারতের আমন্ত্রণ জানানো হবে মাহিরাকে। এবং সেই সুযোগেই হত্যা করা হবে তাকে বলে দাবি চ্যানেলের। হত্যা করা হবে ফাওয়াদকেও। আর এই পাকিস্তানি শোয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১