বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষের গর্ভে ৪ মাসের সন্তান!

news-image

অনলাইন ডেস্ক : হেডেন ক্রস। ব্রিটেনের প্রথম পুরুষ, যিনি মা হতে চলেছেন। গ্লুসেস্টরের বাসিন্দা হেডেন এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা। বয়স ২০ বছর। হেডেন বর্তমানে আইনত একজন পুরুষ হলেও, তার জন্ম হয়েছিল নারী হিসেবে। মনের ডাক পেয়েছিলেন অনেক আগেই। পরে শারীরিকভাবেও পুরুষ হওয়ার প্রক্রিয়া শুরু করে দেন হেডেন। চলে হরমোনের চিকিত্‍‌সা। আইনি দিক থেকেও জোটে পৌরুষের অধিকার। হেডেন ভেবেছিলেন, তার ডিম্বাণু সংরক্ষণ করে রেখে পরে তার থেকে সন্তানের জন্ম দেবেন। তবে ডিম্বাণু সংরক্ষণের জন্য ৪০০০ পাউন্ড খরচের ভার বহন করতে অস্বীকার করে ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিস।

এরপরই সন্তানের জন্ম দেওয়ার জন্য শারীরিক রূপান্তরের প্রক্রিয়া কিছুদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন হেডেন। ফেসবুকে খোঁজ চালিয়ে তিনি পেয়ে যান স্পার্ম ডোনারও। তার সাহায্যে প্রথম প্রচেষ্টাতেই এই ব্রিটিশ পুরুষ বর্তমানে অন্তঃসত্ত্বা। কিছুদিনের মধ্যে তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। তিনিই হবেন ব্রিটেনের প্রথম পুরুষ যিনি সন্তানের জন্ম দেবেন।

১৬ সপ্তাহের প্রেগন্যান্ট হেডেন দারুণ আনন্দে জানালেন, ‘আমার সন্তানকে আমি সবকিছু দিতে চাই। আমিই হব সেরা বাবা। এটা একটা মিশ্রিত অনুভূতি। ‘

লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া থামিয়ে হেডেনের সন্তানসম্ভবা হওয়ার পথে বাধ সেধেছিলেন চিকিত্‍‌সকরা। তাদের আপত্তির তোয়াক্কা না করে, স্তন ও গর্ভাশয় কেটে বাদ দেওয়ার প্রক্রিয়াকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন হেডেন।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ