,

ঈশিকার ‘ভালোবাসার লুকানো অনুভূতি’

news-image

 

বিনোদন ডেস্ক :দুটি ভিন্ন পেশার মানুষের একে অপরের সাথে পরিচয়, প্রেম এবং প্রেমের শেষ পরিণতির গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন নির্মাতা জে. এস. মিশু। অ্যাকশান, রোমান্টিক ও সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত এই নাটকের নাম ‘ভালোবাসার লুকানো অনুভূতি’। নাটকটির গল্পের সাথে মিল রেখে এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

 

নাটকের গল্পে দেখা যাবে, নওমি একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফি করতে গিয়ে পরিচয় হয় আদিফের সাথে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু নওমি ও আদিফের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় কিছু অনাকাঙ্খিত সত্য। যে সত্যের মাধ্যমে আদিফকে নতুনভাবে আবিষ্কার করবে নওমি। কিন্তু সম্পর্কের মধ্যে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, আদিফ কী তা সরাতে পারবে?

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নায়ক আমিন খান এবং তার বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন ঈশিকা খান। মাহিয়া মাহির অগ্নি সিনামায় মাহির শৈশবের চরিত্রটিতে অভিনয় করেছিল পূজা রায়। এই নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এপির ব্যানারে নির্মিত নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছে জে. এস. মিশু। নাটক সম্পর্কে নির্মাতা বলেন, ‘সম্পূর্ণ আলাদা, থ্রিলার, রোমান্টিক ধাচের অসাধারণ একটি নাটক। এ নাটক নির্মাণের ক্ষেত্রে আমার যতটুকু মেধা ছিল সবটুকু দিয়ে কাজটা করার চেষ্টা করেছি।’

নাটকটিতে তার চরিত্র সম্পর্কে ঈশিকা খান বলেন, ‘এ চরিত্রটি আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে কাজটা অসাধারণ ছিল। সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। গল্পে অনেক রহস্য আছে, যা দেখে দর্শকের অনেক ভালো লাগবে। অনেক দিন পরে সম্পূর্ণ ভিন্নধাচের গল্পে কাজ করলাম।’

সম্প্রতি ঢাকার উত্তরা ও ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে নাটকের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১