,

নেশার খরচ জোগাতে অভিনেত্রীর দেহ বিক্রি

news-image

 

বিনোদন ডেস্ক :নেশার টাকা জোগাড় করতে মানুষ এমন কাজ করে যা সুস্থ মস্তিস্কে ভাবাটা কঠিন। কেউ চুরি করেন, কেউ ডাকাতি করেন, কেউ বা নিজের শরীর বিক্রি করেন। এমনই সর্বনাশা নেশার পাল্লায় পড়ে এক হলিউড অভিনেত্রী নিজের শরীর পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করেননি।

গেম অফ থ্রোন্স-এর মেরির ভূমিকায় অভিনয় করা জোসেফিন গিলান নিজের জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে এমন কথাই জানিয়েছেন।

তিনি জানান, ছোট বয়স থেকে কোকেনের নেশার বুঁদ হয়েছিলেন। তবে বাড়ির অবস্থা ভালো না থাকায় তাকে অন্য রাস্তার কথা ভাবতে হয়। বিকল্প রাস্তা হিসাবে নিজের শরীর বিক্রি করার সিদ্ধান্ত নেন। পরে ধীরে ধীরে পর্নো ইন্ডাস্ট্রিতে সোফি ও’ ব্রায়েন ছদ্মনামে অভিনয় করা শুরু করেন। ইন্টারনেটে একটি বিজ্ঞাপন তার জীবনের গতি প্রকৃতি সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দেয়।

গিলান বলেন, ‘একদিন ইন্টারনেট ঘাঁটতে গিয়ে একটি বিজ্ঞাপনে চোখ পড়ে। তাতে লেখা ছিল, অভিনেত্রী দরকার যার প্রাকৃতিক স্তন রয়েছে এবং যার গায়ে কোনও ট্যাটু নেই। দ্বিতীয় শর্ত ছিল, নগ্ন শ্যুটে কোনও আপত্তি থাকলে আবেদন করার প্রয়োজন নেই। আমি তত্ক্ষণাত্‍ আবেদন করে আমার একটি ছবি পাঠাই। কয়েকদিন পরই রিপ্লাই পাই, আমাকে তাদের পছন্দ হয়েছে এবং অবিলম্বে যোগাযোগ করতে হবে। বাকিটা তো ইতিহাস। ’

বিজ্ঞাপনটি ছিল গেম অফ থ্রোন্স সিরিজের পক্ষ থেকে। এর দ্বিতীয় সিজন থেকে ক্রমাগত ষষ্ঠ সিজনে অভিনয় করেছেন জোসেফিন। সপ্তম সিজনেও তিনি থাকবেন। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম অভিনয় দেখানোর সুযোগ পাব। কিন্তু এই সিরিজ আমার জীবন এমনভাবে পাল্টে দেবে আমি কোনোদিনও ভাবিনি। ’ গেম অফ থ্রোন্স ছাড়াও হলিউডের ২টি সিনেমাতেও অভিনয় করেছেন গিলান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১