বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশাকে নিয়ে আয়েশার স্বামীর অশালীন মন্তব্য

news-image

বিনোদন ডেস্ক : বর্ষবরণের রাতে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে যৌন হয়রানির ঘটনায় বর্তমানে উত্তাল ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন তারকা থেকে শুরু করে সাধারণ জনগণ।

 

এদিকে এ ঘটনায় ভারতের সমাজবাদী পার্টির মু্ম্বাই ইউনিটের প্রধান আবু আজমির মন্তব্যে করে বলেন, ‘আধুনিক যুগে নারীরা যত কম পোশাক পরেন তাদের যত আধুনিক মনে করা হয়। যদি আমার বোন ও মেয়ে ৩১ ডিসেম্বর রাতে স্বামী এবং ভাই ব্যতীত অন্য পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করে আমার মতে তা ঠিক না।’

আবু আজমির এমন মন্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। এ মন্তব্যের প্রতিবাদ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জান্নাত-টু খ্যাত এ অভিনেত্রী লিখেছেন, ‘পুরো ঘটনায় কেবল একজন নারীকেই দায়ী করা চলে এবং তিনি আবু আজমির মা, যিনি নিজের অজান্তেই আবুর মতো একজন সন্তানকে জন্ম দেওয়ার জন্য হয়তো নিজেকে দোষারোপ করতেন।’

বাবা সম্পর্কে এশার এমন মন্তব্যে চুপ থাকেননি বলিউড অভিনেত্রী আয়েশা তাকিয়ার স্বামী ও বাবু আজমির ছেলে ফারহান আজমি। এশাকে ইঙ্গিত করে পাল্টা একটি টুইটে তিনি লিখেন, ‘যারা শরীর বিক্রি করে উপার্জন করে তাদের আমরা পতিতা বলে অপমান করে থাকি। আর যারা সিনেমায় কোটি মানুষের সামনে নিজের শরীর দেখায় তাদের সম্মান করি।’

এদিকে শ্বশুরের এমন মন্তব্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন আয়েশা টাকিয়া। টুইটে তিনি লিখেছেন, ‘আমার শ্বশুরের বক্তব্য যা আমি পড়েছি যদি সত্যি হয় তাহলে আমি এবং ফারহান খুবই লজ্জিত। আমাদের মনমানসিকতা এমন নয়। এটি নারীদের প্রতি অসম্মানজনক। যদি এই বক্তব্য সত্যি হয় তাহলে এটি খুবই দুঃখের।’

তবে তার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠলেও নিজের অবস্থানে অটল বাবু আজমি। তিনি বলেছেন, ‘পেট্রোলের পাশে যদি আগুন থাকে তাহলে সেটি পুড়বেই, চিনি দেখলে পিঁপড়া আসবেই। অনেকেই আমার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন, সবই ঠিক আছে কারণ এটি সত্য।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ