বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার টানেই ভারতে আসছেন ভিন ডিজেল!

news-image

 

বিনোদন ডেস্ক :দিনতারিখও উল্লেখ করে দীপিকা এ খবরটি নিশ্চিত করেছেন যে, আসছে ১২ জানুয়ারী হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল ভারতে আসবেন। টুইট বার্তায় এখবর জানিয়েছেন দীপিকা। হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

বলিউডের ব্যাপক সাড়া জাগানোর পর গত বছর থেকে হলিউডেও অভিষিক্ত হয়েছেন সুপারস্টার দীপিকা। তার অভিনীত ত্রিপল এক্স সিরিজের ‘রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। যেখানে দীপিকা অভিনয় করেছেন হলিউড তারকা ভিন ডিজেলের বিপরীতে।

সব ঠিক থাকলে আগামী ১৪ই জানুয়ারি প্রথমে ভারতে ও পরে ২০ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। যেকোনো ছবি মুক্তির আগে তারকাদের জোর প্রচারণা লক্ষ্য করা যায়। ভিন ডিজেল-দীপিকার ‘রিটার্ন অব জেন্ডার কেজ’র বেলাও তার ব্যতিক্রম ঘটছে না।

দীপিকা এরই মধ্যে নিজের অবস্থান থেকে প্রচারণা শুরু করে দিয়েছেন। অবশ্য একা একা কাজটি করে পরিপূর্ণ মনে করছেন না বলিউডের এ সুপারস্টার। তাই অপেক্ষা করছেন ভিন ডিজেলের। দুজন একসঙ্গে প্রচারণায় নামবেন। দীপিকার টানেই ভারতে ডিজেল!

তারই ইঙ্গিত দিয়েছেন দীপিকা। দীপিকা টুইট করে জানান, ১২ অথবা ১৩ই জানুয়ারি ছবি প্রচারণায় ভারতে দেখা যাবে বলে ডিজেলকে। আর এ নিয়ে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করছেন ভারতীয় অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে