বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীর ‘ভালোবাসা গুনাহ হ্যায়’

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। ঢালিউডের বেশ কিছু সিনেমার পাশাপাশি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ লাস্যময়ী অভিনেত্রী।

 
পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত এ সিনেমার কারা অভিনয় করছেন তা ঠিক হলেও সিনেমাটির নাম কী হবে তা জানা যায়নি। অবশেষে সিনেমার নাম ঠিক করা হয়েছে বলে রাইজিংবিডিকে জানান সিনেমাটির পরিচালক।

‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামের এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোশান। সিনেমা প্রসঙ্গে এল হাসান রাইজিংবিডিকে বলেন, ‘আমরা চাচ্ছি আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন করে সিনেমার সব কিছু জানাবো। কলকাতাতে আমরা সংবাদ সম্মেলন করব। আগামী ১০ মার্চ থেকে একটানা শুটিং করব। পরীমনি ও রোশানের এক মাসের শিডিউল নিয়েছি। কলকাতা ও ব্যাংককে সিনেমার শুটিং করব।’

কলকাতায় যৌথ প্রযোজনার ‘রক্ত’ সিনেমার শুটিংয়ের সময় নির্মাতা এল হাসানের চোখে পড়েন এই জুটি। তখনই তাদের নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে পোষণ করেন। কিন্তু চিত্রনায়িকা পরীমনির শিডিউল ছিল না বলে এতদিনে কাজ করা হয়ে উঠেনি। সবকিছু এখন ব্যাটে বলে মিলে যাওয়ায় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন পরীমনি ও রোশান।
পরী-রোশানের এ সিনেমায় একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। সানি লিওনের গানে কণ্ঠ দিবেন শ্রেয়া ঘোষাল। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী রাইজিংবিডিকে এমনটাই জানান এল হাসান।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে