,

ফেসওয়াশ দিয়ে দাঁত মাজেন পারিহা!

news-image

অনলাইন ডেস্ক : সবাই টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন। এটাই স্বাভাবিক। তবে জনপ্রিয় উপস্থাপক পারিহা লিমা জানালেন, তিনি নাকি ফেসওয়াশ দিয়ে দাঁত মাজেন। তবে সেটা সব সময় নয়, মাঝেমধ্যে তিনি এ কাজ করেন।

আসলে বিষয়টি কী? উত্তরে পারিহা বলেন, ‘আমি এটা ইচ্ছে করে করি না। ভুল করে এটা অনেকবার করেছি। এর কারণ, আমার সকালে অনেক টিভি অনুষ্ঠান করতে হয়।

বেশিরভাগ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হয়। তাই দ্রুত ঘুম থেকে উঠতে হয়। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়, সেদিনই আমার সবকিছু উল্টো হয়। খুব দ্রুত কাজ করতে গিয়ে টুথপেস্ট না নিয়ে ভুল করে ফেসওয়াশ দিয়ে দাঁত ব্রাশও করে ফেলি।’

পারিহা আরো বলেন, ‘কেন আমি ফেসওয়াশ দিয়ে দাঁত ব্রাশ করতে গেলাম, এই ভেবে প্রথম প্রথম খুব খারাপ লাগত। এখন এটা মনে পড়লে হাসি পায়। তবে এই ভুল কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। তবুও মাঝেমধ্যে ভুল হয়ই।’

পারিহার প্রিয় বন্ধুরা এ বিষয়ে তাঁকে নিয়ে অনেক মজা করেন বলেও জানান তিনি। তবে এ বিষয়ে পারিহার কোনো মাথাব্যথা নেই। বললেন, ‘কাজকে প্রাধান্য দিতে গিয়ে এ রকম উল্টো কাজ মাঝেমধ্যে তো হতেই পারে?’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে