,

বিয়েতে নববধূ উপহার পাবেন কন্ডোম ও গর্ভনিরোধক বড়ি

news-image

নববধূকে বিয়ের উপহার হিসেবে দেওয়া হবে কন্ডোম, গর্ভনিরোধক বড়ি। আর এই উপহার দেবে খোদ সরকার। হ্যাঁ, এমনই এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের সরকার। মূলত জন্মহার নিয়ন্ত্রণ করতেই এই কর্মসূচী নিয়েছে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার। প্রাথমিক ভাবে রাজস্থানের ১৪টি জেলায় এই কর্মসূচী চালাবে সরকার। তারপর গোটা রাজ্যেই চালানো হবে এই প্রচার অভিযান। রাজস্থান সরকার এই প্রচার অভিযানের নাম দিয়েছে পরিবার বিকাশ মিশন।
বিয়ের উপহার হিসেবে সরকারে পক্ষ থেকে নববধূর হাতে যে কিট ব্যাগ তুলে দেওয়া হবে তাতে থাকবে ২টি করে কন্ডোমের প্যাকেট যার মধ্যে থাকবে ৩টি করে কন্ডোম। আরও থাকবে গর্ভনিরোধক বড়ির দুটি করে পাতা। এর সঙ্গেই থাকবে আপতকালীন গর্ভনিরোধক পিল এবং দুটি প্রেগন্যান্সি টেস্ট কিট। এছাড়াও ওই উপঢৌকনে থাকবে জোড়া তোয়ালে, চিরুনি, নখ কাটার যন্ত্র, আয়না ইত্যাদি।
সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে