বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমালের গর্ভে ক্লুনির যমজ সন্তান!

news-image

বিনোদন ডেস্ক : গত বছর ডিসেম্বরে শোনা গিয়েছিল বিচ্ছেদ হতে পারে হলিউড অভিনেতা জর্জ ক্লুনি এবং আমাল ক্লুনির। কিন্তু বর্তমানে সম্পর্কের তিক্ততা পরিণত হয়েছে ভালবাসায়।

কারণ জর্জের স্ত্রী আমাল এখন সন্তানসম্ভবা। লেবাননের একটি সংবাদমাধ্যম ‘‌ডেলি স্টার’‌–এ প্রকাশিত খবর অনুযায়ী, আগামী মার্চ মাসে যমজ সন্তান হতে চলেছে জর্জ এবং ক্লুনির। ‌তাঁদের পরিবারের এক সদস্য একথা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ২০১৪ সালে বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল ৩৬ বছরের যুবতী আমাল এবং ৫৪ বছরের প্রৌঢ় জর্জ ক্লুনির।

অনেকেই তাঁদের জুটিকে ‘‌পারফেক্ট’ আখ্যাও দিয়েছিলেন। ‌ কিন্তু গত ডিসেম্বরেই সম্পর্কে নেমে আসে তিক্ততা। এমনকী দু’‌জনের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা ছড়ায়। আমাল নাকি সন্তান চাইছিলেন। আর তাঁর সেই আবদারে সায় (‌নাকি সাধ্য)‌ ছিল না ক্লুনির। সে কারণেই নাকি ৩০ কোটি ডলারের সমঝোতায় বিচ্ছেদ ঘটতে চলেছিল এই হেভিওয়েট জুটির। কিন্তু নতুন প্রকাশিত খবরে বলা যায় বিচ্ছেদ নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবেন এই জুটি। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে