মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেটে চুম্বন আদান-প্রদান করবে ‘কিসেঞ্জার‍‍`

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইন্টারনেটের মাধ্যমে চুম্বন আদান-প্রদান করতে করা যাবে নতুন ডিভাইসের মাধ্যমে। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এ তথ্য জানিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে চুমুর এই অনুভূতি দিতে ‘কিসেঞ্জার’ নামে নতুন ডিভাইস তৈরি করেছে এক দল গবেষক।

স্মার্টফোনের সঙ্গে উজ্জ্বল রঙের ‘কিসেঞ্জার’ যুক্ত করা যাবে। এর নিচের অংশে একটি প্লাস্টিক প্যাড থাকবে। যাতে ঠোঁট স্পর্শ করলে ইন্টারনেটের মাধ্যমে তার অনুভূতি অন্য প্রান্তের ডিভাইসে তার সঙ্গীর ঠোঁটে পৌঁছাবে।

ইউনিভার্সিটি অফ লন্ডনে অনুষ্ঠিত ‘লাভ অ্যান্ড সেক্স উইথ রোবটস’ শীর্ষক সভায় ডিভাইসটির প্রোটোটাইপ প্রস্তুতকারী দলের সদস্য এমা ইয়ান ঝ্যাং বলেন, এটি আমাদের জন্য সম্পর্কের অন্তরঙ্গতা এবং বন্ধন ধরে রাখার একটি উপায়।

চাপ ধারণকারী সেন্সরের মাধ্যমে কাজ করে কিসেঞ্জার। অ্যাপের মাধ্যমে ডিভাইসটি চুম্বনের তথ্য ধারণ করে অপর ডিভাইসে তা পুনরায় সৃষ্টি করে। অ্যাপটিতে ভিডিও কলিংয়ের সুবিধাও রয়েছে।

এর নির্মাতা বলেন ডিভাইসটি শুধু যৌন সম্পর্ক তৈরির ক্ষেত্র হিসেবেই ব্যবহৃত হবে না। পিতা-মাতাও যখন কাজে বাইরে থাকবেন তখন এর মাধ্যমে নিজের বাচ্চার গালে চুমু দিতে পারবেন। ঝ্যাং জানিয়েছেন চুম্বনকে আরও বাস্তবধর্মী করতে এতে ঘ্রাণও সংযুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের