শহিদের ভাইয়ের সঙ্গে সাইফ কন্যার প্রেম!
বিনোদন ডেস্ক : বলিউডে পা না রাখলেও প্রায়ই নানা কারণে খবরে আসছেন অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান।শোনা যাচ্ছে, জয়া আখতারের গলি বয় অথবা করণ মালহোত্রা পরিচালিত একটি সিনেমায় হৃতিকের বিপরীতে বলিউডে অভিষক ঘটতে যাচ্ছে সারার। কিন্তু সিনেমার অভিষেকের পাশাপাশি প্রেমের সম্পর্কের কারণেও শিরোনাম হন সাইফ কন্যা।
এর আগে শোনা যায়, ভারতের সাবেক ইউনিয়ন মন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন সারা। বীর পপ তারকা এবং তিনি দুবাইয়ে পড়ালেখা করেন। এবার নতুন গুঞ্জন বীর নয় বরং শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে প্রেম করছেন সাইফ কন্যা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সবে লেখাপড়া শেষ করেছেন সারা। অনেকদিন ধরেই বলিউডে পা রাখবেন বলে শোনা যাচ্ছে। প্রথমে শোনা যায়, টাইগার শ্রোফের সঙ্গে স্টুডেন্টঅবদ্যইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। এরপর গুঞ্জন ওঠে, শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে দ্যফল্টইনআওয়ারস্টার সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। এছাড়া জিনিয়াস শিরোনামের একটি সিনেমায় সারাকে দেখা যাবে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু শেষ পর্যন্ত সবই গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।











