বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্না ভাইয়ের ফিল্মে ফেরা

news-image

বিনোদন ডেস্ক : জেল থেকে বেরিয়েছেন সেই ফেব্রুয়ারিতে। এরপরই গুঞ্জন শোনা গিয়েছিল শিগগিরই ক্যামেরার সামনে আসছেন। কিন্তু দেখা যাচ্ছিল না শুটিং সেটে। জেল থেকে বের হওয়ার পর ‘ভূমি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথম বারের মতো ক্যামেরার সামনে আসছেন সঞ্জয় দত্ত।

ওমাং কুমারের পরিচালনায় ছবিটি বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে। সঞ্জয়ের সঙ্গে অভিনয় করবেন দিলিপ কুমারের নাতনি সায়েশা সেইগাল। ছবিটির শুটিং শুরু হবে ২৯ জানুয়ারি। সায়েশা অজয় দেবগনের ‘শিবায়’ চলচ্চিত্র দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন।

ছবির ইউনিটের একজন জানান, সঞ্জয় ২৯ নম্বরটিকে তাঁর জন্য সৌভাগ্যের প্রতিক হিসেবে দেখেন। তাই সঞ্জয় এই তারিখে শুটিং শুরু করার ইচ্ছার কথা জানান। এই দিনে তিনি জন্মও নেন। এই নির্দিষ্ট দিনেই জীবনের নতুন আরেকটি অধ্যায় শুরু করতে চান তিনি। পর্দায় তাঁকে সুন্দর দেখাতে বেশ নজর দিচ্ছেন শরীরের দিকে। প্রতিদিন দুই ঘন্টা সময় ব্যয় করছেন ব্যায়ামাগারে।
সর্বশেষ সঞ্জয়কে দেখা গেছে আমির খান অভিনীত ‘পিকে’ ছবিতে। এছাড়া সামনে আরও অনেকগুলো চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত