বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে কৃতির বর্ষবরণ

news-image

 

বিনোদন ডেস্ক : পরিবারের সঙ্গেই সচরাচর নতুন বছরকে স্বাগত জানান কৃতি স্যানন। কিন্তু এবার নতুন বছরকে স্বাগত জানাতে লন্ডনে গিয়েছিলেন এ অভিনেত্রী।

এ সময় সঙ্গে ছিলেন তার কথিত প্রেমিক অভিনেতা সুশান্ত সিং রাজপুত। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ছুটি কাটাতে আগেই লন্ডন গিয়েছিলেন সুশান্ত। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেন কৃতি। এছাড়া এ জুটির পরবর্তী সিনেমা রাবতা’র প্রযোজক দিনেশ বিজন ও তার বোন পূজাও ছিলেন তাদের সঙ্গে। অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্তের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ভাঙনের পর থেকেই কৃতির সঙ্গে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে এর আগে রাবতা সিনেমায় এ জুটির রোমান্টিক কিছু ছবি অনলাইনে প্রকাশ পেলে সুশান্ত বলেছিলেন, ‘সিনেমায় আমি কৃতির প্রেমিকের ভূমিকায় অভিনয় করছি। ছবিতে যদি আমাদের রসায়নটা ঠিক মতো না ফুটে ওঠে তাহলে মনে করতে হবে আমি খুব খারাপ অভিনেতা। সিনেমার বাইরে আমরা শুধুই বন্ধু।’

কৃতিও বিভিন্ন সময় তার বক্তব্যে সুশান্তকে তার বন্ধু বলেই জানিয়ে এসেছেন। তবে এ জুটির ঘনিষ্ঠতা দেখে বলিপাড়ায় গুঞ্জন, তাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ