,

কারিনা ভক্তের পাগলামী

news-image

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনা থাকে। কিন্তু মাঝে মাঝে সেই উন্মাদনা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। আর এ জন্য ভোগান্তিতে পড়তে হয় তারকাদের।

 
গত বছর সেপ্টেম্বরে হ্যাক করা হয়েছিল কারিনার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট। কিন্তু কাজটি কে করেছিল তা তখন জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে কারিনার একজন অন্ধ ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২ জানুয়ারি) ২৬ বছর বয়সি ভারতের সেন্ট্রাল আর্মড পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

পরবর্তী ওই ব্যক্তি সাইবার পুলিশকে জানান, তিনি কারিনার একজন অন্ধ ভক্ত। কারিনার সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নম্বর পেতেই তিনি হ্যাক করেন। অভিযুক্ত ব্যক্তি তার সহকর্মীদের ইনকাম ট্যাক্স অনলাইনে প্রদানে সাহায্য করতেন এবং তিনি এ বিষয়ে খুবই দক্ষ ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

গত সেপ্টেম্বরে এই হ্যাকার কারিনার অ্যাকাউন্ট হ্যাক করে এ অভিনেত্রীর আয়কর প্রদান করে দেয়। বিষয়টি নিয়ে বিচলিত কারিনা পরবর্তীতে মুম্বাই পুলিশের সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেন। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১