বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০০ কোটির ক্লাবে আমির খানের ‘দঙ্গল’!

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির তিন দিনেই ১০৬ কোটি টাকা ব্যবসা করেছে আমির খানের নতুন ছবি ‘দঙ্গল’। মুক্তির দিনেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। বড়দিনে সেই ব্যবসার অঙ্ক বেড়ে হয় ৪২ কোটি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ‘দঙ্গল’ ছবিটি মুক্তি পেয়েছে। টাকার অঙ্কের মধ্যে সেই দুই ভাষার ছবির লাভের টাকাও যোগ করা হয়েছে।

মুক্তির প্রথম তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়াই একটা বড় বেঞ্চমার্ক ছিল। সেকেন্ড উইকেন্ডে ফের রেকর্ড গড়ল ছবিটি। ডোমেস্টিক কালেকশন থেকে ঘরে তুলল ২৭০ কোটি টাকা। পুরো বিশ্বের অঙ্ক ধরলে তা ছাড়িয়ে গেছে ৪০০ কোটির বেঞ্চমার্ক। পরিচালক নীতীশ তিওয়ারি পর্দায় কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের গল্প বলেছেন। বাস্তবে কুস্তিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন মহাবীর দুই মেয়ে গীতা ও ববিতাকে বিশ্বমানের খেলোয়ার তৈরি করতে চেয়েছিলেন। তিনি সফল। মহাবীরের এই কঠিন লড়াইকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির খান। ২০১৬-তে বক্স অফিস কালেকশনে ‘দঙ্গল’-এ ঠিক পরেই রয়েছে সলমন খানের ‘সুলতান’। ছবিটির ডোমেস্টিক কালেকশন ৩০০ কোটির কিছু বেশি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ