বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০৬ বার বিয়ে করেছেন তারা!

news-image

অনলাইন ডেস্ক : একজন মানুষ কয়বার বিয়ে করতে পারে। একবার, দু্ইবার, তিনবার। সর্বোচ্চ কতবার? কিন্তু যদি কেউ জানান, কেউ ১০৬ বার বিয়ে করেছেন, তা হলে কেমন হয়? শুনে অবাক হচ্ছেন।তাই না? অবাক হবারই কথা। ভাবছেন এটা কি কখনো সম্ভব। হ্যা! তাই ঘটেছে। এবং তারা ১০৬ বার বিয়ের পিড়িতে বসেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির বাসিন্দা ডেভিড এবং লরেন ব্লেয়ার ১৯৮৪ থেকে মোট ১০৬ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ১৯৮২-এ পরস্পরের সঙ্গে পরিচিত হল ডেভিড ও লরেন। তার পরে প্রেম এবং বিয়ে। প্রথম বারের বিয়ের অনুষ্ঠানে দু’জনে এতটাই আপ্লুত হয়ে যান যে, সেই বিশেষ মুহূর্তটিকে ফিরে পেতে বার বার বিয়ে করতে শুরু করেন।

প্রতিবারের বিয়ের অনুষ্ঠানকে বর্ণময় করে তুলতে এই দম্পতি নতুন নতুন লোকেশনে গিয়ে বিয়ে করেছেন। লন্ডন, নিউ ইয়র্ক, স্কটল্যান্ড, এমনকী এলভিস প্রিসলে-র জন্মস্থান গ্রেসল্যান্ডেও তাঁরা বিয়ে করেছেন। একবার তো রোমিও-জুলিয়েটের সেট তৈরি করে বিবাহবাসর রচনা করেন ব্লেয়ার দম্পতি।

২০০১-এ তাঁরা ‘মোস্ট ম্যারেড কাপল’ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতি পান। বিয়ের অঙ্গীকারকে তাঁরা ১০৬ বার নবীকৃত করেছেন বিশেষ বিশেষ দিনে। কখনও তা ভ্যালেন্টাইনস ডে, কখনও তা ক্রিসমাস, কখনও তা আবার ২৯ ফেব্রুয়ারি। ২০১৩-এই শেষবারের মতো ‘বিবাহিত’ হন তাঁরা। সেটা ১০৬তম বিবাহ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত