,

২০ ফুট লম্বা পোশাক!

news-image

অনলাইন ডেস্ক : ২০ ফুট লম্বা একটা গাউন, আর সেটা নিয়ে হইচই ফ্যাশন দুনিয়ায়। কারণ, এই লম্বা গাউনটির নকশাও হয়েছে দারুণ। গত ২৯ ডিসেম্বর চীনের হুবে প্রদেশে দেখা গেছে চমৎকার এই গাউনটি। আর সেটা পরে ইচাং থিয়েটার ভবনের সিঁড়িতে এসে দাঁড়ান এক মডেল। সিঁড়ির সামনে ও পেছনের অংশ তখন গাউনে ঢাকা। শিফন কাপড়ে তৈরি এই গাউনটিকে অনেকের কাছেই বেয়াড়া রকমের বড় আর অপ্রয়োজনীয় মনে হতে পারে। তবে এর জৌলুশ সেটা ঢেকে দিয়েছে। কয়েকটি স্তরে তৈরি এই গাউনের নকশা দেখে যে কারও পছন্দ হতে বাধ্য।

.কাঁধ খোলা এই গাউনের সঙ্গে মডেল মাথায় পরেছিলেন একটি মুকুট, আর হাতে ছিল হাতপাখা। পোশাকের সঙ্গে অনুষঙ্গ বলতে এটুকুই।
ডিজাইনার দলের পক্ষ থেকে জানানো হয়, এটা সবচেয়ে বড় গাউন বলে আমরা দাবি করছি না। তবে এর নকশা দর্শকদের মুগ্ধ করবে। সূত্র: ইয়াহু স্টাইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে