,

‘বন্ধুরা কখনো পেছন থেকে ছুরি মারবে না’

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওন। রইস সিনেমায় শাহরুখ খানের সঙ্গে ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের আইটেম গানে নেচেছেন তিনি। গত বছরের শেষ লগ্নে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। গানটি প্রকাশের পর দর্শকদের অনেক সাড়া পেয়েছেন এই অভিনেত্রী।

সানি শুধু কোমর দুলিয়ে দর্শকের মন জয় করেননি, তার ভাবনা-চিন্তাতেও মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। সম্প্রতি তার এক টুইট বার্তা নতুন মাত্রা যোগ করেছে।

সমীর নামে এক ভক্ত সানি লিওনকে টুইটে প্রশ্ন করেন, কেউ যদি আপনার সিনেমাকে অসম্মান করে, তা হলে বিষয়টি কীভাবে সামলাবেন? তিনি আরো জানতে চান, যদি আপনার খুব কাছের মানুষ প্রতারণা করে, তা হলে আপনি কী করবেন?

এমন প্রশ্নের উত্তরে সানি লিওন টুইটে লিখেন, ‘আমার কাছের বন্ধুরা কখনো পেছন থেকে ছুরি মারবে না। যদিও এমন ঘটে, তা হলে তারা কোনো দিন আমার বন্ধু ছিল না। এসব মানুষের বাইরেও পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন, যারা আমার কাছের বন্ধু হতে পারেন।’

বলিউডের কোরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানের রিমেকে ‘লায়লা ম্যায় লায়লা’। গানটির কম্পোজ করেছেন রাম সম্পদ ও কণ্ঠ দিয়েছেন পাওয়ানি পান্ডে। এর কোরিয়াগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বস্কো-সিজার।

রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরি খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১