,

আমার কোনো স্ক্যান্ডাল নেই: ফারিয়া

news-image

 

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রে গেল বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নুসরাত ফারিয়া। মূলত রেডিও জকির মাধ্যমে মিডিয়ায় তার পথ চলা শুরু হয়। এরপর মডেলিং, হঠাৎ করেই জাজ মাল্টিমিডিয়ার ডাক পান। তারপর হয়ে যান নায়িকা, তাও আবার কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের বিপরীতে।

 

তবে যাই হোক, গত বছরটা বেশ ভালই গেছে এই অভিনেত্রীর। এবার পালা নতুন বছরের। কি কি পরিকল্পনা রয়েছে তার এই বছর জুড়ে এবং গত বছর কেমন ছিলো তার।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘নতুন বছর অল্প কাজ করবো, কিন্তু ভালো কাজ করবো। যে কাজগুলো হাতে নিবো যাতে সে কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি এটাই আমার নতুন বছরের টার্গেট।’

২০১৬ সালে তার ব্যর্থতা কি, জানতে চাইলে নায়িকা বলেন, ‘২০১৬ সালের ব্যর্থতা হলো, আমার কোনো স্ক্যান্ডাল নেই। যদি জিজ্ঞেস করা হয়, কে কত হিট তা হলে দেখা গেছে, যার যত বেশি স্ক্যান্ডাল সে তত হিট। স্ক্যান্ডালের উপর বিচার করা হয়, কাজের উপর নয়।’

তিনি আরও বলেন, ‘তবে কোনো স্ক্যান্ডাল ছাড়াই আমার সিনেমা অনেক ভালো ব্যবসা করেছে। এক কথায় ঘরে টাকা এসেছে।’

উল্লেখ্য, নুসরাত ফারিয়া অভিনীত প্রথম ছবি হলো ‘আশিকী’। যৌথ প্রযোজনার এ ছবিটিতে তার নায়ক ছিলেন অঙ্কুশ। এরপর যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’ সিনেমায় কাজ করেন তিনি। এছাড়া গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার ‘বাদশা’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেন ফারিয়া।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১