বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ মিনিটে পাঁচ সন্তানের জন্ম!

news-image

অনলাইন ডেস্ক : মাতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছা আর জেদের কাছে হার মানল হতাশা ও অতীতের দুঃস্বপ্ন। এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে তা প্রমাণ করলেন ভার্জিনিয়ার গুচল্যান্ড কাউন্টির এক দম্পতি। গত ৪ ডিসেম্বর মার্গারেট ও মাইকেল বডিনেটের মা-বাবা হওয়ার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। মাত্র সতেরো মিনিটের ব্যবধানে পাঁচটি সন্তানের জন্ম দেন মার্গারেট।

সন্তানদের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে। প্রত্যেকেই সুস্থ। ইতিমধ্যে তাদের নামও রেখে ফেলেছেন ওই দম্পতি। আভা, ক্লারা, ক্যামিলি, ইসাবেল এবং লিউক।

সন্তানের মুখ দেখতে গিয়ে অতীতে এই দম্পতির যে অভিজ্ঞতা হয়েছে, তাকে অবশ্য দুঃস্বপ্নের সঙ্গেই তুলনা করা চলে। পর পর দুবার সন্তান নষ্ট হয়ে যায় মার্গারেটের। এবারেও একই বিপদের আশঙ্কা করেছিলেন মার্গারেট। তাতেও অবশ্য ওই দম্পতি হাল ছাড়েননি। তাই ফিনিক্সের এক বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন মার্গারেট।

একসঙ্গে পাঁচটি সন্তান জন্মানোয় নবজাতকদের শারীরিক অবস্থা নিয়েও আশঙ্কায় ছিলেন চিকিৎসকরা। কারণ লাখ লাখ গর্ভধারণ প্রতি মাত্র একজনই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। আর তাদের ইচ্ছাশক্তির সামনে হার মানল সবকিছু।

দুজনের পরিবার বদলে গেল সাতজনে। পরিবারের নতুন পাঁচ সদস্যকে নিয়ে এখন নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি বডিনেট পরিবার। তাদের একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত