বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মিনিটের মূর্তি প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : ট্রেন্ডটা শুরু হয়েছে মার্কিন মুলুক থেকে। ডাবস্ম্যাশ, আইস বাকেট আর বুমেরাং চ্যালেঞ্জের দিনের পর এবার এল ম্যানিকুইন চ্যালেঞ্জ। এ ম্যানিকুইন চ্যালেঞ্জ অনেকটা ছোটবেলার সেই ‘স্ট্যাচু’ খেলার সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্করণ। আর এবার এতে অংশ নিলেন বর্তমান আন্তর্জাতিকভাবে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাই তিনি তার টিম নিয়ে প্রায় এক মিনিটের মতো মূর্তির বেশে দাঁড়িয়ে রইলেন।

ম্যানিকুইন চ্যালেঞ্জে প্রিয়াঙ্কা। সংগৃহীত ছবি 

প্রিয়াঙ্কা এই মুহূর্তে গোয়ায় তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আসন্ন নতুন বছর বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এক মিনিট স্ট্যাচু হয়ে থাকার ভিডিও টুইটারে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা নিজেই। সেখানেই তিনি ম্যানিকুইন চ্যালেঞ্জ নিয়েছেন। ৫৪ সেকেন্ড তিনি ও তার টিম চোখের পলক না ফেলে পোজ দিয়েছেন ক্যামেরায়। টুইটারে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মুহূর্তটিকে স্থির করে রাখছি সারা জীবনের জন্য’। একইসঙ্গে তার টিমকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা এখন আন্তর্জাতিক তারকা। আগামী বছরেই মুক্তি পাবে তার প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’। এছাড়া এবিসি চ্যানেলে প্রচারিত হচ্ছে তার টিভি শো ‘কোয়ান্টিকো’। এছাড়া আসছে বছর বলিউডে সিনেমা করতে চলেছেন প্রিয়াঙ্কা। শাহরুখ খানের সঙ্গে সেই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক