,

বয়স বেশি, ঐশ্বরিয়ার প্রস্তাব নাকচ অভিষেকের!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত দম্পতি অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চন। দুজন একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে অভিনয়ও করেছেন।

 
এদিকেঅ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার পর সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিষেকের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু এ অভিনেত্রীর এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিষেক। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লেফটি শিরোনামের এ সিনেমাটির পরিচালনা করছেন প্রভুদেবা। বান্টি ওয়ালিয়ার সঙ্গে সিনেমাটির প্রযোজনায় আছেন অভিষেক। সিনেমায় এ অভিনেতার বিপরীতে অভিনয় করতে চেয়েছিলেন ৪৩ বছর বয়সি ঐশ্বরিয়া। কিন্তু অভিষেক তাতে রাজি হননি।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘যেহেতু এটি নিজেদের সিনেমা, ঐশ্বরিয়া চেয়েছিলেন সিনেমাটিতে অভিনয় করতে। কিন্তু নায়িকা চরিত্রের জন্য অভিষেক তার টিমকে নতুন মুখ খুঁজতে বলেছেন। তিনি মনে করছেন চরিত্রটিতে অভিনয়ের জন্য ঐশ্বরিয়ার বয়স একটু বেশি।’

গুরু, রাবণ, কুচ না কাহো, সরকার রাজ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। তবে ২০০৭ সালে বিয়ের পর থেকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাদের।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১