বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুশকার বাগদানে বছর শুরু!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ভালো সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। চলতি বছর সুলতান ও অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
অভিনয়ের পাশাপাশি বিদায়ী বছরে বিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। বছরের শুরুতে তাদের ব্রেকআপের গুঞ্জন শোনা গেলেও শেষের দিকে আবারো একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাদের।

শোনা যাচ্ছে, আগামী ১ জানুয়ারি নাকি বাগদান সম্পন্ন করতে চলেছেন বিরাট-আনুশকা। নতুন বছরকে স্বাগত জানাতে বর্তমানে ভারতের উত্তরখন্ডে গিয়েছেন তারা। সেখানেই নাকি বাগদানের পর্বটি সারবেন এ জুটি। এ জন্য আমবানি ও বচ্চন পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছেন তারা। আমিতাভ ও তার স্ত্রী জয়া বচ্চনকে নাকি দেহরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দরে দেখাও গেছে।

যদিও বাগদানের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি এ জুটি। অবশ্য এর আগেও তাদের বিয়ে এবং বাগদানের গুঞ্জন শোনা গেছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক