,

আমিরের পা ছুঁতে চান রাম গোপাল

news-image

বিনোদন ডেস্ক : ১৯৯৫ সালে আমির খানকে নিয়ে রঙ্গিলা শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন ভারতীয় নির্মাতা রাম গোপাল ভার্মা। ওই সময় তাদের মধ্যে মতের মিল না হওয়ায় এ নির্মাতা পরবর্তীতে জানিয়েছিলেন আমিরকে নিয়ে আর সিনেমা নির্মাণ করবেন না তিনি।

 
দুই দশক পর দঙ্গল সিনেমা দেখে আমিরের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এমনকি এ অভিনেতার পা ছুঁতেও চেয়েছেন ৫৪ বছর বয়সি এ নির্মাতা।

দঙ্গল সিনেমা দেখার পর নিজের অভিব্যক্তি জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে কয়েকটি টুইট করেন রাম গোপাল ভার্মা। তার একটি টুইটে তিনি লিখেছেন, ‘অসাধারণ আন্তরিকতা যা সব সময় তার মধ্যে রয়েছে, তবে দিন দিন অসম্ভবভাবে তা বেড়েই চলেছে, এজন্য আমিরের পা ছুঁতে চাই।’

আমিরের প্রশংসা করলেও বলিউডের অন্য খানদের কিন্তু খোঁচা দিয়েছে রাম গোপাল ভার্মা।

টুইটে তিনি লিখেছেন, ‘অন্য খানরা দর্শকদের বোকা মনে করেন, আমিও এটিই মনে করি, কিন্তু আমির সম্মান করেন এবং লুকানো প্রতিভা তাদের সামনে তুলে ধরেন।’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘আমির খান গুরুত্বপূর্ণভাবে ইন্ডিয়াকে দেখতে পুরো বিশ্বকে বাধ্য করেন এবং অন্য খানদের সিনেমা ইন্ডিয়াকে ছোট করে দেখানো হয়।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১