বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমির খানকে ঘৃণা করেন সালমান,কিন্তু কেন

 

বিনোদন ডেস্ক :হেডলাইনটা ঠিকই পড়ছেন। আমির খানকে ঘৃণা করেন সালমান। পেশাগতভাবে আমিরের প্রতি চরম ঘৃণার কথা প্রকাশ্যে টুইট করে জানিয়েছেন খোদ ভাইজান। ব্যক্তিগতভাবে তাঁকে পছন্দ করলেও পেশার দিক থেকে নাকি আমিরকে ঘৃণা করেন তিনি। ‘দঙ্গল’ দেখার পর অন্তত এমন রিঅ্যাকশনই দিলেন সালমান খান।

amir-binodon69
‘দঙ্গল’ নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তেজনা শুরু হয়েছে সিনে মহলে। গত ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ইতোমধ্যেই সপরিবার ছবিটি দেখেছেন সালমান খানও। ‘দঙ্গল’ দেখার পর সালমান টুইট করেছেন, ‘আমার পরিবারের সকলে দঙ্গল দেখেছেন। এটা ‘সুলতান’এর থেকে অনেক ভাল ফিল্ম। আমির তোমাকে ব্যক্তিগতভাবে ভালবাসি, কিন্তু পেশাগতভাবে ঘৃণা করি।’ তার উত্তরে আমির টুইট করেছেন, ‘সালমান তোমার ঘৃণাও আমার কাছে ভালবাসার মতো…।’

চলতি বছরের জুলাই নাগাদ মুক্তি পেয়েছিল সালমানের ‘সুলতান’। সে ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ‘দঙ্গল’-এ আমির খান কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করেছেন। সব মিলিয়ে প্রথম থেকেই দু’টি ছবির মধ্যে তুলনা করে আলোচনা হয়েছিল সিনে মহলে। সালমান ভাল নাকি আমির, তা নিয়ে তর্কও হয়েছে বিস্তর। তবে সে সবের উত্তর যেন একাই দিয়ে দিলেন ভাইজান। ‘দঙ্গল’কে দরাজ সার্টিফিকেট দেওয়াই নয়, ‘সুলতান’এর থেকে যে তা অনেক ভাল তা নিজে মুখেই স্বীকার করে নিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ