বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫০ কেজির গাউন পরেছেন উর্বশী (ভিডিও)

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে হৃতিক রোশানের কাবিল সিনেমার আইটেম গান ‘হাসিনো কা দিওয়ানা’। এতে দেখা গেছে উর্বশী রাউটেলাকে। গানটিতে এ অভিনেত্রীকে বেশ আবেদনময়ী দেখালেও অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।

rautela1482561430
প্রকাশের পর দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে গানটি। গানটি কীভাবে তৈরি হয়েছে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার একটি ভিডিও।

এ ভিডিওতে গানটি কীভাবে তৈরি হয়েছে, গানটি নিয়ে নির্মাতাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতাসহ বিভিন্ন তথ্য তুলে ধরেছেন নির্মাতারা। এ ভিডিওতে উর্বশী জানিয়েছেন, ‘হাসিনো কা দিওয়ানা’ গানের শুরুতে তাকে যে কালো রঙের একটি গাউন পরা অবস্থায় দেখা গেছে তার ওজন ১৫০ কেজি। এছাড়া এ গানে ২৫০ জন ব্র্যাকগ্রাউন্ড ড্যান্সার ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতারা।

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ারানা সিনেমার ‘সারা জামানা’ শিরোনামের একটি গানের সংগীত পরিচালনা করেছিলেন হৃতিক রোশানের চাচা রাজেশ রোশান। এই গানে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার এবং সিনেমার পর্দায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ৩৫ বছর পর কাবিল সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’ গানটি রিমেক করা হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন রাফতার ও পায়েল দেব।

হৃতিক রোশান জানিয়েছেন, গানটির প্রতি তার ভালোবাসা থেকেই কাবিল সিনেমায় গানটি রিমেকের চিন্তা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা