,

চুল কাটতে হাতুড়ি-কুড়াল!

33284-hair-cut-by-axeঅনলাইন ডেস্ক : সেলুনে সাধারণত চুল ছাঁটার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয় কাঁচি ও চিরুনি। কিন্তু যদি দেখা যায়, চুল ছাঁটা হচ্ছে হাতুড়ি-কুড়াল দিয়ে, তাহলে কেমন লাগবে?

এমন অভিনব কাণ্ড ঘটেছে মরক্কোর একটি সেলুনে। ভাবছেন কুড়াল দিয়ে চুল কাটা হয় কীভাবে? কেমনই বা হবে সেই চুল কাটার দৃশ্যটা! যেখানে ছোট্ট একটা যন্ত্র দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে সেলুনে চুল ছাঁটা হয়, কুড়াল দিয়ে সেটা কীভাবে সম্ভব?

অবিশ্বাস্য লাগলেও হাতুড়ি-কুড়াল দিয়েই সেলুনটিতে চুল কাটা হয়। সেখানে ছুরি ও ক্ষুরের বালাই নেই। কুড়াল আর হাতুড়ি নিয়েই ব্যস্ত নাপিত।

সম্প্রতি ওই সেলুনে চুল কাটার একটি ভিডিও তুলে ইউটিউবে শেয়ার করা হয়েছে। যার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক চেয়ারে বসে রয়েছেন। আর নাপিত এক হাতে কুড়াল এবং আরেক হাতে হাতুড়ি নিয়ে তার চুল কাটছেন। প্রথমে মাথার সঙ্গে কুড়ালটিকে স্পর্শ করাচ্ছেন। তারপর হাতুড়ি দিয়ে কুড়ালটিকে আস্তে আস্তে আঘাত করছেন। আর তাতেই সুন্দরভাবে চুল কেটে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে