থার্টি ফার্স্টের রাতে পাঁচতারা হোটেলে নায়লা নাঈম
বিনোদন প্রতিবেদক : সমালোচনা থেকে আলোচনায় আসা দেশের অন্যতম পরিচিত মডেল নায়লা নাঈম পারফর্ম করতে আসছেন আগামী ৩১ ডিসেম্বর রাতে। রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজন করা হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন’।
এ পার্টি মাতাবেন আলোচিত মডেল নায়লা নাঈম।
আসছে ৩১ ডিসেম্বর রাতের এ আয়োজনটি করছে ড্রিম মাল্টিমিডিয়া। এখানে নায়লা নাঈমের একঘণ্টার পরিবেশনা থাকছে। এছাড়া থাকবে ডিজে, সংগীত, ফ্যাশন শোসহ বেশ কিছু আয়োজন। তবে আয়োজনের মূল আকর্ষণ হলেন নায়লা।
নায়লা বলেন, গতবারওপার্টি হয়েছিল, সেখানেও আমি ছিলাম। এবারও আশা করি, সমস্যা হবে না। আমরা সবার সঙ্গে পার্টি উপভোগ করব।
অনুষ্ঠানটি শুরু হবে রাত ৮টায়, চলবে মধ্যরাত পর্যন্ত। আর এর টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান টিকিট চাই-এ। নায়লা নাঈমের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।











