বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার সন্তানের নামের সমালোচনায় ক্ষিপ্ত ঋষি কাপুর

risi_bdpবিনোদন ডেস্ক : কারিনা কাপুর ও সাইফ আলি খানের কোল জুড়ে এসেছে পুত্র সন্তান। কিন্তু প্রথমে এই সন্তানের ছবি নিয়ে শুরু হয় বিতর্ক।

সেই বিতর্ক শেষ হতে না হতেই এরপর তাদের সন্তানের নাম নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তবে ভাতিজি কারিনা কাপুরের সন্তানের নাম নিয়ে মানুষের বিদ্রুপ মন্তব্য বেশ চটেছেন ঋষি কাপুর। সমালোচকদের ধুয়ে দিয়েছেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা।
নাতির নাম নিয়ে মানুষের নানা মন্তব্য ভীষণ ক্ষিপ্ত হয়ে কারিনার চাচা ঋষি কাপুর বলেন, “ মা বাবা তার নাম কী রেখেছে এটা নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন? নিজের চরকায় তেল দিন। আপনাদের এখানে নাক গলানোর কিছু নেই। এটা সম্পূর্ণ মা বাবার ইচ্ছা। নিজের চরকায় তেল দাও সবাই। তোমার ছেলের নাম তো আর রাখেনি! তোমার মন্তব্য করারকি দরকার?”

পঞ্চদশ শতাব্দীর মোঙ্গল শাসক ছিলেন তৈমুর লং। অত্যাচারী তৈমুর-এর আক্রমণে দিল্লীর কয়েক হাজার মানুষ নিহত হয়েছিলেন ছয়শ বছর আগে। তাই এরকম একজনের নামে ভারতীয় তারকাদের সন্তানের নাম রাখা ঠিক হয়নি বলেই মনে করছেন অনেকে।

এই সমালোচনারও জবাব দিয়েছেন ঋষি। তিনি বলেন, “আলেকজান্ডার কিংবা সিকান্দার- এরা কেউই ধোয়া তুলসিপাতা ছিলেন না। অথচ’ এই নামদুটো কিন্তু ভারতে খুবই প্রচলিত!”

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা