বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুরস্কার না পেলে কষ্ট পাই’

 

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু ঝুলিতে এখন পর্যন্ত ভারতের জাতীয় পুরস্কার ভরতে পারেননি এ অভিনেতা।

sharukh1482411102

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘দর্শক, জুরি বোর্ডের সদস্য এবং নির্মাতাদের দয়ায় আমি অনেক পুরস্কার জিতেছি। আমার মতে, বসে বসে পুরস্কার পাওয়ার চিন্তা করাটা অ্যাওয়ার্ডকে অবমাননা করা হয়। আর আমি যদি অ্যাওয়ার্ড না জিতি এর অর্থ আমি তা পাওয়ার যোগ্য না।’

চাক দে ইন্ডিয়া অথবা স্বদেশ সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যার জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ ছিল। আমি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করি না। আমি যদি কোনো অ্যাওয়ার্ড না পেয়ে থাকি তার মানে আমি এটি পাওয়ার যোগ্য না।’

‘ফ্যান’ সিনেমাখ্যাত এ অভিনেতা আরো বলেন, ‘আমি অ্যাওয়ার্ড খুবই পছন্দ করি। এটি নিয়ে আমি কখনই সংকোচ করি না। আমি তারকা অভিনেতা হিসেবে পরিচিত হতে পছন্দ করি এবং অ্যাওয়ার্ড জেতা আমার কাজ। আমি অনেকদিন ধরে সিনেমায় কাজ করছি এবং এজন্য স্বীকৃতি পাওয়াটা ভালো। সকল শিল্পী তিনি কবি, গায়ক, ড্যান্সার, চিত্রকর্মী যেই হন না কেন স্বীকৃতি পেতে পছন্দ করেন।’

৫১ বছর বয়সি এ অভিনেতা জানান, অ্যাওয়ার্ড না পেলে ভীষণ কষ্ট পান তিনি। এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি যে পুরস্কারই পাই না কেন, তা এতদিনের অথবা একটি নির্দিষ্ট সিনেমায় কাজের স্বীকৃতি হিসেবে মনে করি। আমি অ্যাওয়ার্ডের বিষয়গুলো নজরে রাখি এবং কঠোর পরিশ্রম ও চেষ্টা করি। এরপর কোনো পুরস্কার না পেলে কষ্ট পাই।’

প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ইন্ডিয়ান অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এ অনুষ্ঠানের ঘোষণা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সংবাদসম্মেলনে কথাগুলো বলেন শাহরুখ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। হলিউড, বলিউড, টলিউডের তারকাদের একত্রিত করা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ