বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনগেজমেন্ট সেরে ফেলেছেন কারিশমা!

kareena-kapoor-khanবিনোদন ডেস্ক : করিশমা কাপুরের কি এনগেজমেন্ট হয়ে গেছে? সোশাল সাইটে এখন তেমনই আলোচনা চলছে। সম্প্রতি সাইফ আলি খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন করিশমা কাপুর।

সেখানে তাঁর অনামিকায় একটি হিরের আংটি দেখা গেছে। ঘটনার সূত্রপাত তার পর থেকেই।
মা হয়েছেন কারিনা কাপুর খান। কাপুর পরিবার ও পাতৌদি খানদানে এখন সেলিব্রেশনের মেজাজ। তেমনই এক সেলিব্রেশনে উপস্থিত ছিলেন করিশমা কাপুর ও সাইফ আলি খান। ছবিটি সেখানেই তোলা। সুন্দর মুহূর্তের ছবি হিসেবে সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিশ্মা। কিন্তু ছবিটি শেয়ার করার পর ছবি নিয়ে যত না কথা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে করিশমার অনামিকার আংটি নিয়ে।

ব্যবয়াসী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে এখন সম্পর্কে আছেন করিশমা। এনিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো চলছে। কারিনার বাড়িতে সম্প্রতি দু’জনকে একসঙ্গে দেখাও গেছে। শোনা যাচ্ছে নিউ ইয়ার ইভও তাঁরা একসঙ্গে কাটাবেন। বলিউডের অন্দরের খবর প্রায়ই নাকি একসঙ্গে দেখা যাচ্ছে সন্দীপ ও করিশমাকে। একটি পার্টিতে তাঁদের দেখা হয়েছিল। তারপর থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশই বাড়ছে বলে খবর। এমন একটি পরিস্থিতিতে যখন করিশমার অনামিকায় হীরের আংটির ছবি প্রকাশ পেলে জল্পনা যে হবে, তা নিয়ে সন্দেহ নেই।

তবে করিশমা বা কাপুর পরিবারের কিন্তু এখনও এনিয়ে কিছু বলেননি। সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্সের পর করিশমা তাঁর ব্যক্তিগত সম্পর্ককে যতটা সম্ভব গোপন রাখতে চাইছেন। তাই এখনও তিনি তাঁর অ্যাফেয়ারের কথা প্রকাশ করেননি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ