বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরবি বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হলো (ভিডিও)

image-54408-1482382686অনলাইন ডেস্ক : টেলিফোনে মায়ের সঙ্গে আরবিতে কথা বলায় ইউটিউব তারকা অ্যাডাম সালেহকে (২২) ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, অন্য যাত্রীদের বিরক্ত করার অভিযোগেই তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার ৬৬ বছর বয়সী বয়োবৃদ্ধ মা আরবি ছাড়া আর কোনো ভাষায় কথা বলতে পারেন না। খবর বিবিসির।

এ ঘটনার একটি ভিডিও অ্যাডাম সালেহ ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এই ইউটিউব তারকাকে দেখা যায়, বিমান যাত্রীদের মাঝে দাঁড়িয়ে তাকে অন্যায়ভাবে নামিয়ে দেবার জন্যে অভিযোগ করতে।

সালেহ জানান, মাত্র ৩০ সেকেন্ড কথা হয়েছিল মায়ের সঙ্গে। ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে সবসময় মায়ের সঙ্গে কথা বলেন তিনি।

এতোদিন কোনো কিছু না ঘটলেও এবার ঠিকই বিপত্তি বাঁধল। একজন নারীসহ কয়েকজন যাত্রী আরবিতে কথা শোনার পর ‘অস্বস্তি’ প্রকাশ করলে সালেহকে তার বন্ধুসহ বিমান থেকে নামিয়ে দেয়া হয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমাদের বের করে দেওয়া হয়েছে, কেননা আমারা ভিন্ন ভাষায় কথা বলছিলাম। এটা অবিশ্বাস্য, এটা ২০১৬ সাল! আমি আরবীতে আমার মা-এর সাথে কথা বলছিলাম, বন্ধুর সাথে বলছিলাম। কয়েকজন পাকিস্তানী, এমনকি আমেরিকান কয়েকজন যাত্রীও বিমানের পাইলটকে বলেছেন এটা অন্যায়। আমি খুবই দুঃখ পেয়েছি, আমি এটা বিশ্বাসই করতে পারছিনা!

একপর্যায়ে ইউটিউব তারকা অ্যাডাম সালেহের কণ্ঠ আবেগে আর কান্নায় রুদ্ধ হয়ে আসে। নিউ ইয়র্কের বাসিন্দা সালেহ তার বন্ধু স্লিম আলবাহেরের সঙ্গে লন্ডন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলছে, কেবিনে ঝামেলা করার জন্য দুই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে। তাদের কারণে আরো অনেক যাত্রী অস্বস্তির মধ্যে পরেছিলেন। আসল ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং যে কোনো বৈষম্যের অভিযোগ খুব গুরুত্বের সাথে দেখা হয় বলে জানিয়েছে এই মার্কিন বিমান সংস্থা।

এর আগে অ্যাডাম সালেহ বিমানে মুসলিমদের সাথে অন্য যাত্রীরা কেমন আচরণ করে সে নিয়ে বেশকিছু ভিডিও ধারণ করে পোস্ট করেছিল।

https://youtu.be/R495PglDWec

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত