বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডের ছুটি কাটাতে বলিউডে প্রিয়াঙ্কা

piyanka-copraবিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া‘কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’-এর জন্য দীর্ঘ হলিউড মিশনের পর স্বপ্নের শহরে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম তার বলিউডে ফেরার খবর নিশ্চিত করেছে।

পাশাপাশি প্রিয়াঙ্কার বরাত দিয়ে তারা জানিয়েছে, বলিউডে দুইটি চলচ্চিত্রে অভিনয়ের সম্ভাবনা রয়েছে তার।

তবে এই ফেরা চূড়ান্ত কিছু নয়। কাজের ফাঁকে বলিউডকে একটু সময় দেওয়ার বাইরে আসছে বছরেও হলিউডে ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী।
এ বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত বলিউড চলচ্চিত্র ‘জয় গঙ্গাজল’ ছবিটি। এর বাইরে বছরের বেশিরভাগ সময়ই তিনি ব্যস্ত ছিলেন হলিউড প্রকল্প নিয়ে। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, দেশে ফিরে আগামী জানুয়ারির শেষ নাগাদ দুটি চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
বলেছেন, ‘আমি আগামী বছর দুটি বলিউড ছবি করবো। জানুয়ারি মাসের শেষের দিকে নিশ্চিত করবো, কোন দুটি চলচ্চিত্রে অভিনয় করছি।’
এই ফেরাটা আসলে প্রিয়াঙ্কার ক্ষেত্রে একটি বিরতি পর্বের উদযাপন। বস্তুত ‘কোয়ান্টিকো’র কাজে খানিকটা বিরতি চলছে। সেই বিরতিতে বলিউডকে একটু সময় দিতেই এখানে আসা তার।
সোজা ভাষায়, হলিউডের ছুটি কাটাতেই বলিউডে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা