রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানে পেচার মুখে ‘মা বাঁচাও বাবা বাঁচাও আল্লাহ চিৎকার’

pachaডেস্ক রির্পোট : ধামরাইয়ের কালামপুর ভালুম কবরস্থানে অলৌকিক ঘটনা ঘটেছে। সেখানে গত চার দিন ধরে একটি পেঁচা পাখির কণ্ঠে মানুষের মতো ভাষায় কণ্ঠ দিয়ে ‘মা বাঁচাও বাবা  বাঁচাও আল্লাহ’ শব্দ করে চিৎকার করছে।
পাখির এই চিৎকার শব্দ ধামরাই উপজেলাসহ পাশ্ববর্তী কয়েকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে। আর পাখিটি এক নজর দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার মানুষ ওই কবরস্থানের পাশে হুমড়ি খেয়ে পড়ছে। আবার অনেকে ওই পেঁচা পাখিটির ছবি ও কন্ঠ ভিডিও চিত্র ধারণ করছে।
স্থানীয়রা জানান, ধামরাইয়ের কালামপুর ভালুম কবরস্থানে একটি মেহগনি গাছের মধ্যে একটি পেঁচা পাখি শনিবার বিকেল থেকে হঠাৎ করে মানুষের মতো ‘মা বাঁচাও বাবা বাচাও’ আল্লাহ শব্দ করছে। এ সময় ওই দিন বিকেলে এলাকার কিছু লোক এ কন্ঠ শোনে হতবাক হন। পরের দিন রোববার সকালেও পাখিটি একই কন্ঠে চিৎকার করছে কবরস্থানে। পরে প্রথমে এলাকা পরে ধীরে ধীরে এ অলৌকিক খবর ধামরাই উপজেলাসহ পাশের আশুলিয়া, সাভার, সাটুরিয়া, মির্জাপুর ও নাগরপুর এলাকার লোক মুখে ছড়িয়ে পড়ে। আর লোকজন বিষয়টি অবাস্তব মনে করে পাখিটি এক নজর দেখা ও ওই শব্দ শোনার জন্য ভালুম গ্রামের ওই কবরস্থানে আসতে থাকে। হাজারো লোক কবরস্থানের পাশে ভিড় করলেও পাখিটি কবরস্থান থেকে উঠে যাচ্ছে না এবং কন্ঠও বন্ধ করছে না।
তবে ভালুম গ্রামের কেন্দীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আশরাফ আলী বলেন, পশুপাখিদের ভাষায় আল্লাহর জিকির করে যা সৃষ্টিগত স্বভাব। এটা অলৌকিক কিছু নয়। তিনি বলেন, মানুষ পশুপাখির কন্ঠস্বর ভিন্ন ধরনের বাক্যে রূপান্তরিত করে প্রচার করে যাচ্ছে যা ইসলামে কোন ভিত্তি নেই।
ভালুম গ্রামবাসী জানান, দুর-দুরান্ত থেকে এ পাখি দেখার জন্য লোকজন যেভাবে কবরস্থানে আসছে তাতে এখানে লোকজনের আর ঠাই হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী