বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধারণার চেয়েও ভয়ঙ্কর যৌন রোবট!

bdp_02অনলাইন ডেস্ক : প্রযুক্তির উন্নতির সাথে সাথে বদলে গেছে সব কিছু। এখন যৌন চাহিদা মেটানো যায় সেক্স টয় বা ডল অথবা যৌন রোবট দিয়ে।

তবে আধুনিক রোবটবিদ্যা কোন সহজ বিষয় নয়। কিন্তু রোবটের এই অদ্ভুত ব্যবহার সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
অনেক বিশ্লেষকই ধারণা করছেন, ভবিষ্যতে এ ধরনের রোবটের প্রসার আরও বাড়বে। আর আগামী কয়েক দশকেই এ ধরনের রোবট অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠবে। ফলে এটি ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।

যৌনতায় প্রযুক্তি প্রয়োগের বিষয়ে একজন অগ্রদূত হলেন ড. ট্রুডি বারবার। তিনি সম্প্রতি একটি আন্তর্জাতিক কংগ্রেসে রোবটের সঙ্গে ভালোবাসা ও যৌনতার বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, মানুষের যৌনতার প্রধান অনুষঙ্গ হয়ে ওঠা রোবটের পক্ষে এখন শুধু সময়েরই ব্যাপার।

তার মতে, দম্পতিরা ভবিষ্যতে নিজেদের মাঝে যৌনতার বিষয়টিকে শুধুই কোনো বিশেষ দিনের মাঝে সীমাবদ্ধ রাখবে। তার বদলে রোবটের সঙ্গে যৌনতা করবে সারা বছর।

বর্তমানে বেশ কিছু যৌনতায় পারদর্শী রোবট বাজারে এসেছে। এগুলোর মধ্যে একটির নাম রকি বা রক্সি। প্রায় সাত হাজার ডলার মূল্যের নারী রোবটটি যৌনতায় বেশ পারদর্শী। এ ধরনের আরও কিছু রোবটের উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।
তবে বর্তমানে বাজারে যে রোবটগুলো রয়েছে, ভবিষ্যতে এমন সব রোবট আসবে, যেগুলো যৌনতার কাজগুলো ভিন্ন মাত্রায় নিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোবটের প্রযুক্তি ক্রমে সহজলভ্য হয়ে উঠছে। অতীতে রোবট প্রযুক্তি বহু ব্যয়বহুল হলেও এখন আর তা থাকছে না।
রিকি মা নামে হং-কংয়ের এক ব্যক্তি রোবট তৈরির কোনো প্রশিক্ষণ ছাড়াই তারকা স্কারলেট জোহানসনের মতো রোবট তৈরি করেছেন ৩৫ হাজার ডলার ব্যয়ে। এ ধরনের প্রযুক্তি আরও প্রসারিত হলে মানুষ তার মনের মতো তারকাকে বিছানাতেই পেয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে যৌনতার বিষয়গুলো আর আগের মতো থাকবে না।

বর্তমানে যৌনতার জন্য বাজারে সহজলভ্য শুধু নারী রোবটই। তবে অদূর ভবিষ্যতে পুরুষ রোবটও বাজারে সহজলভ্য হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। আর এতে পরিস্থিতি কী হবে, তা নিয়ে চিন্তা করছেন বিশ্লেষকরাও। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ