উইকিপিডিয়াতেও হিরো আলম
সম্প্রতি ভারতে চর্চিত হওয়া হিরো আলম উইকিপিডিয়ার আন্তর্জাতিক ভার্সনে জায়গা করে নিয়েছেন। উইকিপিডিয়ায় মূলত স্বেচ্ছাসেবীরাই তথ্য হালনাগাদ করেন।
তবে হিরো আলমের তথ্য সংযুক্ত করা কিংবা তার তথ্য হালনাগাদ করার জন্য যে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবীরা আগ্রহী হয়েছেন এটাই বড় কথা।হিরো আলমের পুরো নামের ক্ষেত্রে উইকিপিডিয়ায় বলা হয়েছে বাংলাদেশি এমেচার মিউসিক ভিডিও মডেল আশরাফুল আলম সাইদ। পাশাপাশি বিজনেসম্যান কথাটিও যুক্ত করা হয়েছে। সর্বশেষ আজকের তারিখ (২১ ডিসেম্বর) হালানাগাদ করা হয়েছে।
হিরো আলম এ বছরের মাঝামাঝি সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন। এরপর দেশ বিদেশের গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে তার খবর প্রচার হয়। সম্প্রতি ভারতের একটি পত্রিকায় ‘মিট দ্যা বাংলাদেশি সুপারস্টার’ নামে একটি খবর প্রকাশ হয়।
এরপর পরই ভারতের সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক ও হাস্যকরভাবে হিরো আলমকে নিয়ে মজা শুরু হয়ে যায়। তার আগে সালমানের খানের একটি গানের বাংলা ভার্সনে হিরো আলমের পারফর্মের নজর পড়ে ভারতীয় মিডিয়ায়।
https://www.youtube.com/watch?v=5NR1XnEye18











