,

কর দিতে নারাজ বিশ্বের সবচেয়ে বড় নখের মালিক

long_fingernailঅনলাইন ডেস্ক : বিশ্বের সব থেকে বড় নখের মালিক ভারতের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। এই বড় নখের জন্যই এবার সম্পত্তি করের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে তিনি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। তার দাবিটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ভারতে স্বাধীনতা সংগ্রামী, যুদ্ধে শহীদ হওয়া সেনাদের স্ত্রী এবং গ্যালান্ট্রি পুরস্কার প্রাপ্তদের ক্ষেত্রে সম্পত্তি করে ছাড় দেয়ার আইন রয়েছে। শ্রীধর চিল্লাল বলেন, আমার বয়স এখন ৮০। এই বয়সে এত বড় নখ সামলানো আমার পক্ষে খুবই কষ্টদায়ক হচ্ছে। তাই ভাবছি কোনও মিউজিয়ামে এটা দান করব। আমি পুনে কর্পোরেশনের কাছে সম্পত্তি কর মাফের অনুরোধ জানিয়েছি। এখন তাদের হাতেই সিদ্ধান্ত।

গত ৬৪ বছর ধরে শ্রীধর চিল্লাল বাঁ হাতের নখ কাটেননি। এখন পাঁচ আঙুলের সব ক’টি নখের মোট দৈর্ঘ্য ৩০ ফুট ৪ ইঞ্চি। ১৬ বছর বয়স থেকে চিল্লাল রেকর্ডের জন্য নখ বড় করতে থাকেন। ২০১৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা পুনে-তে এসে তার সঙ্গে দেখা করেন। নখের দৈর্ঘ্যের দিক থেকে তিনিই এখন বিশ্ব রেকর্ডের অধিকারী।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে