বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে বিয়ে করলেন মল্লিকা!

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অনেক দিন ধরেই ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন তিনি। দীর্ঘদিন তাকে নতুন কোনো সিনেমাতেও দেখা যায়নি।

mallika1482143097

তবে ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে অনেক দিন ধরে প্রেম করছেন মল্লিকা। এবার শোনা যাচ্ছে, গোপনে সিরিলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি মল্লিকা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে সিরিল ও তার বেশ কিছু রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেন। এবং তার প্রেম জীবনের নানা বিষয় শেয়ার করেন। একটির ছবির ক্যাপশন মল্লিকা লিখেন, ‘প্রেমে পড়া খুবই সুন্দর একটা অনুভূতি, তুমি যাকে ভালোবাস যদি সেও তোমাকে ভালোবাসে।’

এর আগেও খবর চাউর হয়েছিল মল্লিকা-সিরিল বিয়ে করেছেন। কিন্তু পরবর্তীতে মল্লিকা জানান, এ সব খবর ভুয়া। তবে এবারের বিয়ের খবর সত্য না মিথ্যে তা জানার জন্য অপেক্ষা করতে হবে কারণ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি মল্লিকা।

প্যারিসে কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিকার সঙ্গে পরিচয় হয় সিরিলের। মল্লিকাকে দেখার পরই নাকি তার প্রেমে পড়েন সিরিল।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা