বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি সন্তান চাই : কঙ্গনা

বিনোদন ডেস্ক : কুইন খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভারতের হিমাচল প্রদেশের মান্দি জেলায় তার জন্ম।নিজেকে বাবা-মায়ের ‘অনাকাঙ্ক্ষিত’ সন্তান ভাবলেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২৯ বছর বয়সি এ অভিনেত্রী জানান, ইনাদিং মা হওয়ার কথা ভাবছেন তিনি।

kangana-ranaut
এ প্রসঙ্গে কঙ্গনা রাণৌত বলেন, ‘নিজেকে অনেক স্বাধীন একজন বলে মনে করি কিন্তু যখন আপনার বয়স বিশের শেষের দিকে হবে তখন মা হওয়ার প্রবণতাগুলো আপনার মধ্যে বৃদ্ধি পাবে, তখন আপনি প্রবলভাবে অনুভব করবেন : আমি সন্তান চাই।’

তিনি আরো বলেন, ‘আমি কখনো ভাবিনি এভাবে কথাগুলো বলব কিন্তু কথাগুলো না বলে থাকাটা খুবই কষ্টের। আমি সেই দিনের আশায় রয়েছি।’

এর আগে চলতি বছর নারী দিবসের একটি অনু্ষ্ঠানে কঙ্গনা জানিয়েছিলেন তার জন্ম হোক তা চাননি তার বাবা-মা। তিনি জানান, জন্মানোর আগেই তার বাবা-মা জানতে পেরেছিলেন, তাদের কন্যা সন্তান হবে। কঙ্গনার আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তার মা। তাই পরিবার চায়নি আবারও একটি কন্যাসন্তান আসুক।

এ অভিনেত্রী আরো জানান, জন্মের মাত্র দশদিনের মাথায় নিজেদের প্রথম পুত্র সন্তান হারান তার বাবা-মা। তবে, বছর ঘুরতে আবারও সন্তান আসে তাদের কোলে। কঙ্গনার বোন রঙ্গোলিকে নিয়ে আনন্দে মেতে ওঠে গোটা পরিবার। কিন্তু রঙ্গোলির পরে আবারও একটি কন্যা সন্তানকে মেনে নিতে পারেনি পরিবার।

তিনবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রাণৌতের পরবর্তী সিনেমাগুলো হলো-রেঙ্গুন, রাণী লক্ষ্মীবাঈ ও সিমরান। প্রত্যেকটি সিনেমায় ২০১৭ সালে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা