বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন অভিনেত্রী ইশিকা

ishikaবিনোদন প্রতিবেদক : পুত্রসন্তানের মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইশিকা খান। আজ সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত ৩টা ৫৪ মিনিটে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম হয়। মা হওয়ার সুখবরটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইশিকা নিজেই জানিয়েছেন সবাইকে। তবে নবজাতকের কোনো ছবি দেননি তিনি।

ইশিকা খান বলেন, ‘আমার ছেলে ভালো আছে। সবাই আমার আর আমার ছেলের জন্য দোয়া করবেন। জীবনে অনেক কিছু নিয়ে আমি গর্বিত; কিন্তু মা হওয়ার আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’

গত ১ এপ্রিল লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিয়ে হয়েছিল ইশিকা খানের। বর্তমানে স্বামীর সঙ্গে লন্ডনে অবস্থান করছেন ইশিকা। বিয়ের পরও নিয়মিত মডেলিং, অভিনয় ও উপস্থাপনা করছিলেন তিনি। অনাগত সন্তানের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। ভবিষ্যতে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা তাঁর রয়েছে বলে জানান তিনি।