বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরফানের ঠাট্টায় হত্যার হুমকিতে পাকিস্তানি অভিনেত্রী

 

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা ইরফান খানকে সিরিয়াস সিনেমায় বেশি দেখা যায়, তাই বলে কি তার ঠাট্টাকেও সিরিয়াসভাবে নিতে হবে! সাম্প্রতিক এক ঘটনায় সে প্রশ্ন তুলেছেন অনেকেই। ইরফানের ঠাট্টার কারণে মৃত্যুর হুমকি পেয়েছেন এক পাকিস্তানি অভিনেত্রী। যা নিয়ে দুই দেশেই তোলপাড় হচ্ছে।

%e0%a6%87%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9

সাকেত চৌধুরী পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ চলচ্চিত্রে ইরফানের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। সম্প্রতি সিনেমাটির প্রচারণামূলক অনুষ্ঠানে সাবাকে ঠাট্টা করেন খান সাহেব।

বলিউড সিনেমায় পাকিস্তানি তারকাদের অন্তর্ভুক্তি নিষিদ্ধ হয়েছে মাস কয়েক আগে। পাকিস্তানি তারকার কারণে কয়েকটি সিনেমা ইতোমধ্যে ঝামেলায় পড়েছে। ‘হিন্দি মিডিয়াম’ নিয়ে একই প্রশ্ন উঠলে ইরফান জানান, তিনি শুনেছেন কোনো এক ভারতীয়কে বিয়ে করেছেন সাবা। তাই সাবা এখন ভারতীয়।

ইরফান ঠাট্টা করলেও এ কথাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন অনেকে। তার মধ্যে সাবা দেশিয় উগ্রপন্থীও আছেন। যার কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন এ অভিনেত্রী।