বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারফর্ম করছেন না পরী

 

বিনোদন ডেস্ক : বসুন্ধরার গুল নকশায় উত্তাপ ছড়াবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমনি। দর্শক সরাসরি দেখতে পাবেন ডানাকাটা পরীর নাচ। এজন্য সকল প্রস্তুতি শেষও করেছেন তিনি। কিন্তু বিধি বাম! হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আজ পারফর্ম করতে পারছেন না বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পরীমনি।

pori1482054614

আজ রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুল নকশায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি। এ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল পরীমনির।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ডানাকাটা পরী গানটি দর্শকদের পছন্দের। আমারও গানটি পছন্দ। এ গানে স্টেজে নাচব বলে সকল প্রস্তুতি শেষ করেছিলাম। কিন্তু বিধি বাম! গত রাত থেকে জ্বরে ভুগছি। সকাল থেকে শরীরটা আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর পারফর্ম করতে পারব না। তাই বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম।’

দেশের প্রধান জাতীয় দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র ১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে একজনকে আজীবন সন্মাননা, একজনকে বিশেষ সন্মাননা পুরস্কারসহ সংগীত, টেলিভিশন এবং চলচ্চিত্রাঙ্গনে ২০১৫ সালের সেরা তারকাদের মাঝে ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে রাইজিংবিডিকে জানান সিজেএফবির সাধারণ সম্পাদক তামিম হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, নিউজজি২৪ডটকম-এর প্রকাশক নাজমুল হক ভূঁইয়া খালেদ, ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনান এবং অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

এতে সভাপতিত্ব করবেন সিজেএফবির’র সভাপতি এনাম সরকার। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক তামিম হাসান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ