বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবার সামনে আমাকে নগ্ন করা হয়েছে’

বিনোদন ডেস্ক : চলতি বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হৃতিক-কঙ্গনার লড়াই। তাদের মধ্যে সম্পর্কের অবনতির পর থেকে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তারা। এমনকি তাদের বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছে।

 

kangana011481963505
একসময়ের ভালো বন্ধু ছিলেন অভিনেতা হৃতিক রোশান এবং অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে কঙ্গনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন হৃতিক রোশান। থেমে থাকেননি বলিউড কুইন। পাল্টা একটি আইনি নোটিশ পাঠিয়েছেন কঙ্গনাও। কিন্তু এখানেই থেমে থাকেননি তারা। নিজেদের সম্পর্কে একের পর এক গোপন তথ্য ফাঁসও করছেন দুজন। এরপর কঙ্গনার পাঠানো ই-মেইল ও গোপন ছবি ফাঁস করেন হৃতিক। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানে চিঠি ফাঁস হওয়ার পর তার মানসিক অবস্থা কী হয়েছিল তা নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।

২৯ বছর বয়সি এ অভিনেত্রী বলেন, ‘সবাই আমাকে একজন সফল ব্যক্তি হিসেবেই জানেন। জাগতিক বিষয়গুলো অর্জন করতে অনেক ‍গুরুত্ব দিয়েছি বলে মনে করি। কিন্তু আমি নিজেকে একজন প্রেমিকা হিসেবে ভাবতেই বেশি পছন্দ করি। আমার ব্যক্তিত্বের কোনো বিশেষ দিক যদি পছন্দ করে থাকি তা হলো কাউকে ভালোবাসার ক্ষমতা। এমনকি আমার পারিপার্শ্বিক পরিবেশ যদি একইভাবে আমাকে সাড়া না দেয়, তবু।’

নিজের কথাগুলো তৃতীয় কোনো ব্যক্তির গল্পের মাধ্যমে তুলে ধরে তিনি বলেন ‘পাহাড়ি এলাকায় একটি মেয়ে ছিল যার অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল, অনেক স্বপ্ন দেখত, যে মোটেও বাস্তববাদী ছিল না, অত্যন্ত সরল এবং জেদি ছিল। সেই মেয়েটির বয়স যখন ১৪ তখন সে একটি পুরুষের ছবি দেখে তার প্রেমে পড়ে। সেই ছবিটিই তাকে পাহাড়, সমুদ্র, মরুভূমি পাড়ি দিয়ে এমন একটি জায়গায় হাজির করল যেখানে সে তারাভরা আকাশের নিচে সেই পুরুষটির সঙ্গে দাঁড়িয়ে, পুরুষটি তাকে চুমু খেয়ে বলল, “আমি তোমাকে ভালোবাসি।”’

‘তারপর যা হলো, পুরুষটি বলল এই মেয়ে স্বাভাবিক নয়। মেয়েটি ছিল একটি শাবকের মতো কিন্তু পুরুষটি তাকে ভয় পেয়েছিল। তখনই পুরো গল্প ট্র্যাজেডিতে রূপ নিল। এই বিষয়টি আমি কখনোই সামলে উঠতে পারতাম না যদি আমার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা না থাকত।’ বলেন কঙ্গনা।

কুইন খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘সবাই দেখেছে আমি কীভাবে সামনে এসে লড়াই করেছি, কিন্তু একজন নারী হিসেবে আমি যখন এই বর্বরতার শিকার হয়েছি তখন আমার অবস্থাটা কী হয়েছিল তা কেউ দেখেনি।’

আইনি লড়াইয়ের সময় চিঠি এবং ই-মেইল ফাঁসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এই বক্তব্যটি সেই প্রেমিকাকে উৎসর্গ করছি যার চিঠি বর্বরভাবে সকলের সামনে প্রকাশ করা হয়েছে। একজন মানুষ হিসেবে আমি কেমন অনুভব করেছি? আপনি যখন আপনার প্রেমিককে চিঠি লিখবেন সেখানে অনেক দুর্বল বিষয় থাকবে। তখন আপনার মনের কিছু কথা অথবা আপনার সম্পর্কে এমন কিছু বিষয় আপনি নির্দিষ্ট একজনের কাছে তুলে ধরছেন, পৃথিবীর সবার কাছে না। আমার মনে হয়েছে, পৃথিবীর সবার সামনে আমাকে নগ্ন করা হয়েছে। আমি সারা রাত আমার ঘরে কেঁদেছি। আর সবচেয়ে দুঃখের বিষয় এই চিঠি ও ই-মেইলের সব আসল নয়। মানুষ আমাকে নিয়ে উপহাস করেছে। এমনকি এখনো যখন আমি বন্ধুদের সঙ্গে একত্র হই তখন কৌতুকের বিষয়ে পরিণত হই। কিন্তু আমার সঙ্গে ঘটে যাওয়া এই বর্বরতার উত্তর আমি একইভাবে দিইনি। আর এটিই আমার বিজয়।’

পরিশেষে কঙ্গনা বলেন, ‘একজন নারীর দুর্বল বিষয় এবং তার আকাঙ্ক্ষা নিয়ে উপহাস করে লজ্জিত করা ঠিক না। চিঠিতে যে বিষয়গুলো জানা গেছে, আমি আমার অংশের গল্পটুকু তুলে ধরলাম।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ