বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ইউরো-সিজেএফবি’র মঞ্চ মাতাবেন পরীমণি

untitled-11বিনোদন প্রতিবেদক : আগামীকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে উত্তাপ ছড়াবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। দৈনিক, পাক্ষিক এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই লাস্যময়ী।

প্রতিবারের মত এবারও সঙ্গীত, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে ২০১৫ সালে বছর সেরা তারকাদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে বহুল অলোচিত ছবি ‘রক্ত’র ‘ডানাকাটা পরী’ শিরোনামের গানটিতে মঞ্চ কাঁপাবেন পরীমণি। গানটির কোরিওগ্রাফার হিসেবে থাকবেন ইভান শাহরিয়ার সোহাগ।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরী বলেন, “প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। তাছাড়া তিনদিন ধরে কিছুটা ঠাণ্ডা জ্বরও রয়েছে। শেষ পর্যন্ত পারফর্ম করবো বলেই সিদ্ধান্ত নিয়েছি। ”

গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবর্তিত ইউরো-সিজেএফবি’র এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি থাকবেন সিজেএফবির প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিংঙ্কস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ