বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনা-আদিত্যর প্রেমে নতুন হাওয়া

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেকআপের পর থেকেই শোনা যাচ্ছিল, নতুন বাড়িতে উঠছেন রণবীর কাপুর। সম্প্রতি নিজের নতুন বাড়িতে ওঠেন এ অভিনেতা।

 

katrina1481796541
এ উপলক্ষে গতকাল একটি পার্টিরও আয়োজন করা হয়। রণবীরের পার্টিতে তার ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকলেও ছিলেন না তার বন্ধু আদিত্য রয় কাপুর। রণবীরের পার্টির পরিবর্তে তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে অন্য একটি পার্টিতে ছিলেন বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদামাধ্যম।

বলিউড ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুরের ঘনিষ্ঠ বন্ধুদের একজন আদিত্য রয় কাপুর। ক্যাটরিনা আমন্ত্রণ না পেলেও বন্ধুর বাড়িতে পার্টির আমন্ত্রণ নিশ্চয় পেয়েছিলেন আদিত্য। কিন্তু সেই পার্টিতে উপস্থিত না হয়ে ক্যাটরিনার সঙ্গে পার্টি করায় ক্যাটরিনা-আদিত্য প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। এরই মধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে এ নিয়ে কানাঘুষা।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে ব্রেকআপের পর আদিত্যর সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা। ফিতুর সিনেমার সেটে নাকি তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয় এবং পরবর্তীতে তা প্রেম পর্যন্ত গড়ায়। যদিও প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে আদিত্য-ক্যাটরিনা জানিয়েছেন, তারা খুব ভালো বন্ধু।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ