বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দানা করিমির বিয়ে

বিনোদন ডেস্ক : বিয়ের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী মান্দানা কারিমি। অনেক দিন ধরেই তিনি প্রেমে করছেন গৌরবের সঙ্গে। চলতি বছরের জুলাই মাসে এনগেজমেন্টও সেরেছেন এই জুটি।

mandana-karimi-pics

শুধু তাই নয়, চলতি বছরের শেষের দিকে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথাও ছিল। কিন্তু তা হয়ে উঠেনি। ফের বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিলেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ প্রসঙ্গে মান্দানা করিমি বলেন, ‘আমি কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমার কাছে বিয়ে ও পরিবার আগে। অনেকে আমাকে এর বিপক্ষে অনেক কথা বলেছেন। কিন্তু আমার কাছে বিয়ে আগে। আমি অসাধারণ ক্যারিয়ার চাই না। আমার এমন কোনো পরিবারও নেই যার সঙ্গে আমি আমার সাফল্য উপভোগ করতে পারব। তাই আমরা আগামী বছর বিয়ে করছি।’

‘গৌরব যখন আমাকে প্রোপোজ করেছিল তখনই ভেবেছিলাম, ও আমার চড়াই উতরাইয়ের সঙ্গী হবে। সবাই যখন আমাকে আবেদনময়ী বলে সেখানে ও আমার মধ্যে সেসবের বাইরে অন্য কিছু দেখেছিল। আমি ক্যারিয়ার গড়তে ভারতে এসেছিলাম। কিন্তু এখানে আমি আমার স্বপ্নের মানুষকে খুঁজে পেয়েছি।’ বলেন মান্দানা করিমি।

তবে বিয়ের দিন নির্ধারিত করে কিছু বলেননি এই অভিনেত্রী। ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। রিয়েলিটি শো বিগ বসের মাধ্যমে ভারতের শোবিজ অঙ্গনে পা রাখেন মান্দানা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ