বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইক্লোনে ভেঙে গেল ‘রোবট-টু’র সেট

বিনোদন ডেস্ক : রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রোবট-টু বা ২.০। ৪০০ কোটির বাজেট নিয়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাও এটি।

rajani1481791617
সিনেমাটির নির্মাতাদের ব্যয় আরো একটু বাড়িয়ে দিল সম্প্রতি ভারতের দক্ষিণের দুটি অঞ্চলে ঘটে যাওয়া সাইক্লোন ভারদা। এর কবলে সিনেমাটির সেট ভেঙে গেছে। একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সূত্রটি সংবাদমাধ্যমে জানায়, চেন্নাইয়ের পার্শ্ববর্তী শহর আম্বাতুরের একটি আইটি পার্কে ২.০ সিনেমার সেট তৈরি করা হয়। এর আগেও এই জায়গায় অনেক জনপ্রিয় সিনেমার শুটিং করা হয়েছে। এখানে একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স রিসার্চ সেন্টার তৈরি করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুটিং শুরু হয় কিন্তু মাঝপথে সাইক্লোনের আঘাতে সেটের কিছু অংশ ভেঙে যায়। ফলে শুটিং বন্ধ করতে বাধ্য হন নির্মাতা।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া-জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল রোবট-টু। এবার সিনেমাটির নামকরণ করা হয়েছে ২.০। সিনেমাটির পরিচালনা করছেন শংকর এবং সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ